Accessibility Page Navigation
Style sheets must be enabled to view this page as it was intended.
The Royal College of Psychiatrists Improving the lives of people with mental illness

 

মানসিক স্বাস্থ্য সম্পর্কে কিছু জানবার বিষয়ঃ

Mental Health Information in Bengali

 

পুস্তিকাঃ

 

 

আমাদের সম্পর্কে কিছু কথাঃ

 

ইউনাইটেড কিংডম এবং রিপাবলিক অব আয়ারল্যান্ডের সাকায়াট্রিস্টদের প্রফেশনাল এবং শিক্ষা প্রতিষ্ঠান হলো দ্য রয়াল কলেজ অব সাকায়াট্রিস্টস। আমরা মানসিক স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা বাড়াই এইভাবেঃ

 

  • চিকিৎসার মান নির্ধারণ করে উন্নত মানের মানসিক স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করে
  • শিক্ষা এবং রিসার্চের মাধ্যমে জ্ঞানবৃদ্ধি করে
  • সাকায়াট্রিস্টদের শিক্ষা এবং অন্য ব্যাপারে সহযোগিতা করে
  • রুগী, রুগীর সেবক এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে একসঙ্গে কাজ করে

 

জনশিক্ষা কলেজের প্রধান কাজগুলির অন্যতম। আমরা মনে করি যে সবার মানসিক স্বাস্থ্য সম্বন্ধে জানা উচিৎ। তাহলে তাঁরা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে অবহিত হয়ে কী করা উচিৎ ঠিক করতে পারবেন।

 

পুস্তিকা কেবলমাত্র ডাক্তারের বক্তব্য জানায় তাই না?

আমরা ডাক্তার, কিন্তু আমরা আরো বৃহৎ  দৃষ্টিভঙ্গীতে  বক্তব্য পেশ করবার চেষ্টা করি।

 

কীভাবে পুস্তিকাগুলি লেখা হয়?

আমাদের প্রতিষ্ঠানের জনশিক্ষা কমিটির সদস্য এমন কিছু সাকায়াট্রিস্ট এই পুস্তিকা লেখেন। তাঁরা এই বিষয়ে এক বা একাধিক বিশেষজ্ঞ এবং কলেজের বিশেষ কমিটির (রুগী ও রুগীর সেবকদের)অভিমত জানেন।

 

ইন্টারনেটের স্বাস্থ্য সম্পর্কীয় মান অনুযায়ী কি এই পুস্তিকা লেখা হয়?

এগুলি খতিয়ে দেখা হয় যাতে এই পুস্তিকা এই মান অনুযায়ী হয়ঃ

 

আমাদের মতে এটি সবচাইতে উচচমানের স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের একটি।

 

এগুলি কী  আপ টু ডেট?

আমরা দুতিন বছর অন্তর অন্তর এগুলি পরিবর্তন করি। আমাদের জ্ঞানের উল্লেখযোগ্য পরিবর্তন হলে তার আগেই এই পুস্তিকা পরিবর্তন করা হয়।

আমাদের প্রতিক্রিয়া জানতে চান কেন?

আপনাদের প্রতিক্রিয়া জেনে আমরা পুস্তিকাগুলিকে পরিবর্তন করি। আপনাদের বক্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

 

এর খরচা কে দেয়?

  • এডিটরদের কোনো সাম্মানিক দেওয়া হয় না। ইউনিভার্সিটি বা ট্রাস্ট যেখানে তাঁরা কর্মরত, তাঁদেরকে সেখান থেকে এই কাজ করার জন্য সময় দেওয়া হয়।
  • আমরা এই পুস্তিকা ছাপানোর জন্য কোনো ঔষধ কোম্পানির কাছ থেকে অনুদান নিই না।
  • কিছু সেবামূলক ট্রাস্ট বা সংস্থান থেকে আমরা অর্থসাহায্য পাই।
  • কলেজ প্রতি বছর কিছু বাজেট নির্ধারণ করে এই পুস্তিকা ছাপা, ডিসাইন করা এবং প্রকাশ করা বাবদ।
  • কাগজে ছাপা পুস্তিকা বিক্রী করে আমরা যে টাকা পাই, তা ফের নতুন পুস্তিকা তৈরি করতে ব্যবহার হয়।

 

আমি যা চাইছি তা এখানে নেই

সব পুস্তিকার শেষে (ইংরাজীতে) কিছু সূত্র দেওয়া আছে যেখানে আপনি আরো বিশদ জানতে পারবেন। আপনি যদি মনে করেন কোনো ব্যাপারে পুস্তিকা থাকলে ভাল হত, তাহলে আপনি আমাদের এই ই-মেলে যোগাযোগ করতে পারেনঃ dhart@rcpsych.ac.uk বাঙলা ভাষায় এই পুস্তিকাগুলি লিখেছেন ডাঃ ভার্গবী চ্যাটার্জী ভট্টাচায ই-মেলঃ bhargaviuk@yahoo.co.uk

 

 

Login
Make a Donation